শিরোনাম
◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১১:০৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলিয়াস আলী গুমের অভিযোগে বিমানবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপির নেতা ইলিয়াস আলী ও উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ। ছবি : সংগৃহীত

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

সেই সঙ্গে এই মামলার পরবর্তী শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি বলেন, তদন্তে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

সাইফুর রহমান এ মামলায় সর্বশেষ অভিযুক্ত ব্যক্তি, যার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাইফুর রহমান ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে। তবে এ সংক্রান্ত কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

এর আগে ইলিয়াস আলী গুমের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার নিখোঁজ হন। সে সময় ইলিয়াস সিলেট বিভাগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। সিলেট-২ আসন থেকে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এতে বলা হয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইন্টারনেটের গতি ধীর করার নির্দেশ দিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই নির্দেশনা অনুমোদন করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তা কার্যকর করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুনানিতে বিটিআরসির একটি নথি জমা দেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। পরে তা ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়