শিরোনাম
◈ বিভ্রান্তকারী ও বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সর্তক থাকার আহবান জানিয়েছেন তারেক রহমান ◈ তারেক রহমান-মোদি আলোচনায় বসলে বহু সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলিকে প্রার্থী করার কারণ জানালেন নাহিদ ইসলাম ◈ বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ ◈ ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ◈ যে সুখবর পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ ◈ যুক্তরাষ্ট্রে উটাহতে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ ◈ ইরা‌নের প্রেসি‌ডেন্ট বল‌লেন, যু‌দ্ধে শত্রু পক্ষ‌কে দমন ক‌রে আমাদের যোদ্ধারা বিশ্বকে হতবাক করে দিয়েছে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০২:১১ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করছেন। সেখান থেকে তিনি সাম্প্রতিক বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পুনর্বাসনের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।

ঘটনাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন।

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দর এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) অধিভুক্ত এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নেন।

সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসায় থেকে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে আসেন। সেখান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টার মহেশখালীর মাতাবাড়ীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়