শিরোনাম
◈ রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের ◈ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে ◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৭:১৫ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন রাত ৮ টায় বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ৯টায়। বৈঠকে সভাপতিত্বে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন,  আইন অনুসারে ৯০ দিনের মধ্য রাষ্ট্রপতি নির্বাচন হতে হয়। ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে তারা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে কে নমিনেশন পাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করেছি।

সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন হবে কি না- এমন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, যাচাই-বাছাই হবে। এর পর একক প্রার্থী হলে সেক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। আর একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার নিয়ম আছে। বিষয়টি নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। 

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ইতিপূর্বে স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছেন চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়