শিরোনাম

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঢামেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস, দায়িত্ব গ্রহণের মধ্যেই স্বাস্থ্য নিয়ে আলোচনা

মনিরুল ইসলাম: দেশের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান  (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ৩০ জুলাইএক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম তদারকি এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন দায়িত্ব পাওয়ার পরপরই সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়েও। জানা গেছে, সাম্প্রতিক সময়ে তিনি কিছু স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। 

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি ধীরে ধীরে স্বাভাবিক কর্মক্ষমতায় ফিরছেন।

advertisement

ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কাজের চাপ সীমিত রেখে দায়িত্ব পালন করছেন। প্রয়োজন অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ অব্যাহত রয়েছে। দায়িত্ব গ্রহণের পরও তিনি চিকিৎসা-সংক্রান্ত নির্দেশনা মেনে চলছেন বলে জানা গেছে।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা অনেকেই মনে করছে, তার প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক দক্ষতা ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রোগীসেবা, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

উল্লেখ্য, ঢামেক হাসপাতাল দেশের সবচেয়ে ব্যস্ত সরকারি হাসপাতালগুলোর একটি, যেখানে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন। ফলে ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

  • সর্বশেষ