শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা ◈ ‘বেস্ট ফ্রেন্ড’ বোনকে হারানো তাহসিনের জীবনে আশার আলো, প্রধানমন্ত্রীর সঙ্গে হৃদয়ছোঁয়া সাক্ষাৎ ◈ সা‌কিব আল হাসা‌নের বি‌শ্লেষণ:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বলেই অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ◈ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ◈ শেষ ওভারে হৃদ‌য়ের ব‌্যা‌টিং ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা কিংস ◈ মোদির অপরাজেয় ভাবমূর্তিতে জেন জি’দের আঘাত ◈ ফিফার সঙ্গে নতুন সংঘাতে উয়েফা, ইউরোপের দলগুলোর বিশ্বকাপ বয়কটের হুমকি ◈ এনসিপির গাড়িবহর আটকা: শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীনেশ ত্রিবেদী, বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আলোচনা

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টা ৪০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ ক‌রেন দীনেশ ত্রিবেদী।

মন্ত্রণালয় সূত্র বল‌ছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তি‌নি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিদ্যমান সহযোগিতা আরো জোরদারের বিষয়ে মতবিনিময় করেন তারা। সৌজন্য সাক্ষাতে দুই দেশ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে।

এর আগে গত ১২ জুন বাংলাদেশে আসেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরবর্তীতে ২৫ জুন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির কা‌ছে পরিচয়পত্র পেশের এক মাস পর পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষা‌তের সু‌যোগ পে‌লেন ত্রিবেদী।

নতুন হাইক‌মিশনার ঢাকায় আসার ২৩ দি‌নের মাথায় বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়া শুরু ক‌রে ভারত, যা প্রায় দুই বছর বন্ধ ছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়