শিরোনাম
◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল ◈ তারেক-ইব্রাহিম ফোনালাপ: পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা জানাল নির্বাচন কমিশন ◈ দেশে হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর ◈ গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি ◈ টিসিবির পণ্য কিনতে এসে দেয়ালচাপায় দুইজনের মৃত্যু ◈ আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ৫১২ ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারেও ভরিতে কমল ২,২১৬ টাকা ◈ স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, প্রতিমন্ত্রীর মন্তব্যে বদলে গেল শিক্ষা বিভাগের সিদ্ধান্ত

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
 
তিনি বলেন, গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ যেকোনো ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আশা করছে, এ বিষয়ে মালয়েশিয়া সরকার দ্রুততম সময়ের মধ্যেই ইতিবাচক সাড়া দেবে। 
  
এর আগে গত ২৭ জুলাই প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, গ্যাস সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না। সার্বিক চেষ্টা চলছে। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কেটে যেতে শুরু করবে।
 
তিনি আরও বলেন, মূলত কারিগরি সমস্যার কারণেই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের সমাধানে স্বল্প মধ্য এবং দীর্ঘ মেয়াদে উদ্যোগ নিয়েছে সরকার। আগের সরকার দীর্ঘ মেয়াদে কোনো উদ্যোগ নেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়