শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড ◈ আবারও টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ইরান শুধু আঞ্চলিক শীর্ষ শক্তি নয়, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী: প্রতিরক্ষা মন্ত্রণালয় ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া ◈ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ◈ ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া সহজ করল চীন ◈ কোচ নি‌য়োগ নি‌য়ে জ‌টিলতা, পদত্যাগ করলেন পাও‌লো মালদিনি ও লিওনার্দো ◈ ঢাকার আদালতপাড়ায় চাঞ্চল্যকর জাল-জালিয়াতি, টাকায় মেলে বিচারকের স্বাক্ষর ◈ বরগুনা-২ আসনের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই ◈ ভারতীয় ক্রিকেট দল সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আস‌ছে!

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বঙ্গভবনে প্রথম কর্মদিবস, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

মনিরুল ইসলাম : রাষ্ট্রপতির পদে শূন্যতা সৃষ্টি হওয়ার পর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের এই সূচনা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম অফিসিয়াল উপস্থিতি, যেখানে রাষ্ট্রীয় নানা নথিপত্র, প্রশাসনিক কার্যক্রম এবং প্রটোকল বিষয়ক ব্রিফিং গ্রহণ করেন তিনি।

এর আগে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই (শুক্রবার) পদত্যাগ করেন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
তবে দায়িত্ব গ্রহণ করলেও তিনি স্থায়ীভাবে বঙ্গভবনে অবস্থান করবেন না বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, তিনি স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন এবং প্রয়োজন অনুযায়ী বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, পদত্যাগের দুই দিন পর রোববার সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করেন। তার বিদায়ের পর থেকেই বঙ্গভবনে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়, যাতে নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম নির্বিঘ্নে শুরু করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়