শিরোনাম
◈ চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার ◈ ৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি ◈ ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার থানায় গেলেন সেই শিক্ষিকা ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন ◈ ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না ◈ ১২ দলীয় জোটে ভাঙনের শঙ্কা: বহিষ্কারের পথে দুই শরিক, জরুরি বৈঠক শিগগির ◈ সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ আন্দোলন শেষে কোন পথে ককরোচ জনতা পার্টি? ◈ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আশিয়ান সিটি নিয়ে পুরোনো অভিযোগে নতুন গতি, নজরুল ভূঁইয়াকে ঘিরে তদন্ত ও আইনি তৎপরতা জোরদার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৩ এএসপিকে একযোগে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, প্রজ্ঞাপন জারি

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে পদায়ন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজম্যান্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গাজীপুর ছাড়াও রংপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিলেট, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় বাস্তব প্রশিক্ষণের জন্য তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।

সরকারি হলো সেই ‘তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়’, প্রজ্ঞাপন জারি
আইজিপি মো. আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে বদলি ও পদায়ন করা হলো। বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সমাপ্তির পর শিক্ষানবিশ এসব সহকারী পুলিশ সুপার বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

পদায়নকৃত সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ কর্মকর্তার তালিকা 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়