শিরোনাম
◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় সমাপনী: শিশু-কিশোরদের ক্রীড়ায় ভবিষ্যৎ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর

মনিরুল ইসলাম: রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

আজ সোমবার ২৭ জুলাই  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। শিশুদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি তাদের ক্রীড়ায় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।

সমাপনী দিনে প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিবেশিত বর্ণাঢ্য ডিসপ্লে উপভোগ করেন।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়।

সংশ্লিষ্টরা বলছেন, এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের পেশাদার ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার একটি বড় প্ল্যাটফর্ম। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়া খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

ক্রীড়াবিদ, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলের মতে, নিয়মিত ও ধারাবাহিকভাবে এমন আয়োজন অব্যাহত থাকলে বাংলাদেশের ক্রীড়া অঙ্গন নতুন প্রজন্মের হাত ধরে আরও সমৃদ্ধ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়