শিরোনাম
◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র ◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও) ◈ সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে নারী ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি মাছউদ ◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা ◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৩:১৪ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনকে ‘গুঞ্জনই’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকার কিছু জানে না এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি ঘটনা হয়, তখন আমরাও দেখব।

তিনি বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান, তাহলে সাংবিধানিকভাবে সে সুযোগ রয়েছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হচ্ছে না। তিনি (রাষ্ট্রপতি) স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না, সেটি তাকেই জিজ্ঞেস করতে হবে।

বিদেশে চিকিৎসা নেয়ার সময় শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আমিও পত্রিকায় এসব খবর দেখছি। তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেয়ার নিয়ম আছে। এরপর রাষ্ট্রপতি কে হবেন, সেটি পরে দেখা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়