শিরোনাম
◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ◈ ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, ‌তেহরা‌নেরও প্রত্যাঘাতও শুরু! কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র আক্রমণ ◈ টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান ◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

রাজধানীতে দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে সমাহিত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ধানমন্ডি ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই স্পিকারের  দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে দাফন সস্পন্ন হয়।

রবিবার (১২ জুলাই) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিসভার সদস্যহ দলের শীর্ষ নেতারা। এছাড়া অন্যান্য রাজনৈতিক নেতারাও শরিক হন।

এর আগে জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। এতে অংশ নেন আত্মীয়স্বজন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্থানীয় মানুষ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, রবিবার ভোরে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশকিছু দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়