শিরোনাম
◈ খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ◈ ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, ‌তেহরা‌নেরও প্রত্যাঘাতও শুরু! কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র আক্রমণ ◈ টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান ◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ ◈ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ছে এককালীন ও মাসিক ভাতা ◈ দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব নয়, ফিরলেই গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর ◈ সাবেক স্পিকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের আজকের কার্যক্রম স্থগিত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান

রাজধানীতে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সকাল থেকে নিউ মার্কেটের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার খাতিরে পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) নিউমার্কেট ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক ফিরোজ উল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ফলে নিউ মার্কেট এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। মার্কেটের নিচতলায় পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা আজ সকাল থেকে কোনো দোকান খুলতে পারেননি। পুরো মার্কেটে এখন ব্যবসার অনুপযোগী পরিবেশ বিরাজ করছে এবং কোনো ক্রেতার উপস্থিতিও নেই।

ফিরোজ উল ইসলাম জানান, জলাবদ্ধতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) পুরো মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। জননিরাপত্তা ও জানমালের সুরক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মার্কেট খোলার বিষয়ে তিনি আরও বলেন, আজ সারা দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পানি নেমে গেলে এবং পরিবেশ স্বাভাবিক হলে দোকানপাট খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল রাত থেকে রাজধানীজুড়ে হওয়া অতিবৃষ্টিতে ঢাকার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে নিউ মার্কেটের মতো ব্যস্ততম বাণিজ্যিক এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়