শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলের ছদ্মবেশে মিয়ানমারে পণ্য পাচার, ফেরার পথে সাড়ে ১২ লাখ টাকাসহ আটক ২

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : জেলের ছদ্মবেশে মিয়ানমারে সার ও তেল পাচার করে বাংলাদেশে ফেরার সময় উখিয়ার পালংখালী সীমান্ত থেকে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ জুলাই) ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের গুইল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা লোকমান হাকিম (২২) এবং পালংখালী বড়তলী এলাকার বাসিন্দা আবছার (২০)।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় গুইল্লাখালী সীমান্ত দিয়ে দুই যুবককে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা মাছ বহনের ডোলা তল্লাশি করে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানান, তারা জেলের পরিচয়ে নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমারে সার ও তেল নিয়ে যান। সেখানে এসব পণ্য বিক্রি করে নগদ অর্থ নিয়ে ফেরার পথে বিজিবির হাতে ধরা পড়েন। আটক দুই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

সীমান্ত দিয়ে সার, তেলসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

  • সর্বশেষ