শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, ‌তেহরা‌নেরও প্রত্যাঘাতও শুরু! কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র আক্রমণ

আন্তর্জা‌তিক ডেস্ক : হরমুজ় প্রণালীতে জাহাজে আক্রমণ এবং জলবথ বন্ধের ঘোষণা করে ইরান। আর তার পর থেকে আবার নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। রবিবার ভোরে (স্থানীয় সময়) ইরানে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। তাদের দাবি, ইরানের ১৪০টি জায়গায় তারা হামলা চালিয়েছে। সেই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা শুরু করেছে তেহরানও। বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরা‌তে (ইউএই) ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে হামলা করেছে। অন্তত ১৪০টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে তৃতীয় বার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান করে মার্কিন বাহিনী। তাদের দাবি, গত দু’বারের তুলনায় এই হামলার তেজ আরও বেশি ছিল। সেন্টকম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঘাঁটি, নৌঘাঁটি, গোলাবারুদ মজুদ রাখার জায়গা, উপকূলীয় নজরদারি কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় আঘাত হানা হয়েছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনও জানা যায়নি। কোনও পক্ষই এ নিয়ে কিছু জানায়নি এখনও পর্যন্ত।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাদের দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওই এলাকার কয়েকটি জ্বালানি এবং পেট্রোরসায়ন কেন্দ্রেও। এ ছাড়া, বন্দর আব্বাস, বন্দর-ই দায়ের এবং হরমুজ় প্রণালীর নিকটবর্তী সিরিক এলাকাতেও বিস্ফোরণের খবর মিলেছে।

মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইউএই-র প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা আটকে দিয়েছে। প্রতিবেশী দেশ বাহরিনেও বিমান হামলার খবর মিলেছে। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকদের বিচলিত না-হওয়ার পরামর্শ দিয়েছে। তবে সতর্ক থাকতে বলেছে সকলকে। কুয়েত, কাতারেও একই ভাবে হামলা চলেছে। দেশগুলি জুড়ে যুদ্ধ-সাইরেন বাজছে বলেও খবর।

  • সর্বশেষ