শিরোনাম
◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক : গোল করে সমতা ফেরানোর পর বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন। আর তাতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলো ইসরায়েলের ২০ বছর বয়সী ফরোয়ার্ড সাইদ আবু ফারহিকে।

ইউয়েফা নেশনস লিগে বৃহস্পতিবার অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে ইসরায়েল। লিনজের রাইফাইসেন অ্যারেনায় ৪৩ মিনিটে পেনাল্টি থেকে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। ৫৫ মিনিটে হেডে ইসরায়েলকে সমতায় ফেরান আবু ফারহি।

গোলের পর কর্নার পতাকা তুলে হাঁটু গেড়ে বসেন আবু ফারহি। পতাকার দণ্ডটি রাইফেলের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। এর চার মিনিট আগেই হলুদ কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড। তাই উদযাপনের পর রেফারি জর্জি কাবাকভ তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

১০ জনের ইসরায়েলকে এরপর চাপে ফেলে অস্ট্রিয়া। ৯০ মিনিটে ফিলিপ মোয়েনা গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। যোগ করা সময়ে সাসা কালাইদজিচ গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল আবু ফারহির মাত্র দ্বিতীয় ম্যাচ। চলতি মাসেই মাকাবি তেল আবিব থেকে এমএলএসের ক্লাব কলোরাডো র‍্যাপিডসে যোগ দিয়েছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষেই জাতীয় দলের হয়ে প্রথম গোল পেলেন তরুণ এই ফরোয়ার্ড।

ফুটবলের আইন অনুযায়ী, উসকানিমূলক বা উত্তেজক গোল উদযাপনের জন্য খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো যায়। আবু ফারহির উদযাপনও সেই বিধির আওতায় পড়ে শাস্তি পেয়েছে।

  • সর্বশেষ