শিরোনাম
◈ টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান ◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ ◈ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ছে এককালীন ও মাসিক ভাতা ◈ দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব নয়, ফিরলেই গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর ◈ সাবেক স্পিকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের আজকের কার্যক্রম স্থগিত ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ ◈ মুজিববর্ষে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছে তৎকালীন সরকার: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে পাট ও পাটপণ্য আমদানি করবে পাকিস্তান

খাদ্যপণ্য বাণিজ্য আরও সহজ ও সম্প্রসারণে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান সরকার। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারকে সই করবে দুই দেশ।

রোববার (১২ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তার নেতৃত্বে একটি দল বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

অসিম আজিম সিদ্দিক এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, পাকিস্তান বাংলাদেশে চাউল, মসুর ডাল, ছোলা, সার এবং ভোজ্যতেল রপ্তানি করতে চায়। অপরদিকে বাংলাদেশ থেকে তারা পাট ও পাটপণ্য আনতে চান। যেগুলো ব্যাপক চাহিদা পাকিস্তানে রয়েছে।

এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যেন ভালো দামে পণ্য পায় সে ব্যাপারে সহযোগিতা করতেও পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওই বৈঠকে দুই দেশ বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজ ত্বরান্বিত করতেও সম্মত হয়েছে। এর অংশ হিসেবে দুই দেশ আরও বাণিজ্য দল পাঠাবে এবং কৃষি ও শিল্পক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।

এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে তাতে বাণিজ্য বাধা দূর হবে এবং উভয় দেশের সরকারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হবে। যা ব্যবসাকে সহজ করে দেবে।

এই চুক্তি দেখাচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তান সাধারণ সম্পর্ক থেকে এখন খাদ্য সরবরাহের মতো সহযোগিতামূলক সম্পর্কের দিকে এগোচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়