শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ করে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার বয়াতীকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

র‍্যাব সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে পটুয়াখালী সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আয়লা তাজু মোল্লার ব্রিজের পশ্চিম পাশের এলাকা থেকে ভুক্তভোগী ওই নারীকে কৌশলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ আট বছর ধরে তিনি তার বড় বোনের বাড়িতে বসবাস করে আসছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় মরিয়ম বেগম (৩৩) নামে এক নারী তাকে মজা খাওয়ানোর কথা বলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে আনোয়ার বয়াতী তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে একটি অটোরিকশাযোগে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগীর বড় বোনের প্রতিবেশী ছিলেন মরিয়ম বেগম। সেই সূত্রে অভিযুক্ত আনোয়ার বয়াতীর সঙ্গে তার পরিচয় ছিল এবং তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

এ ঘটনায় গত ১০ জুলাই ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে বাউফল থানায় আনোয়ার বয়াতী ও মরিয়ম বেগমকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর একই দিন মরিয়ম বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মামলার পরপরই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে র‍্যাব-৮ অভিযানে প্রধান আসামি আনোয়ার বয়াতীকে পটুয়াখালী সদর থানার লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাকে বাউফল থানায় আনা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ