শিরোনাম
◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ◈ ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, ‌তেহরা‌নেরও প্রত্যাঘাতও শুরু! কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র আক্রমণ ◈ টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান ◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের বন্যা : ঢলের পানিতে এক শিশু নিখোঁজ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের সদর, রামু ও ঈদগাঁওয়ের বন্যার পানি নেমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। তবে চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে।

ঢলের পানিতে ভেসে গিয়ে সজীব জলদাস (১২) নামের এক শিশু নিখোঁজ এবং রাতে কক্সবাজার শহরের পূর্ব কলাতলী ঝরঝরি পাড়ায় পাহাড়ধ্বসে রোজিনা বেগম (৩০) নামের গৃহবধূ নিহত হয়েছেন।

গত রাত থেকে ভারী বর্ষণের ফলে চকরিয়া পেকুয়া এলাকায় নতুন করে পানি বাড়তে শুরু করে।

বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। মানুষগুলো পানির কারণে ঘর থেকে নামতে পারছে না। এলাকায় সরকারি প্রাণ পর্যাপ্ত নয় বলছেন বন্যা কবলিত এলাকার মানুষ। অনেকেই কোন প্রকার প্রাণ না পাওয়ার কথাও জানিয়েছেন। সবমিলিয়ে বন্যা দুর্গত এলাকায় হাহাকার চলছে।

শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমান কমে যাওয়ায় জেলার সদর, রামু ও ঈদগাঁওয়ের নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকার পানি নেমে গেছে। এতে ভেসে উঠতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত সড়ক, বেঁড়িবাধ, ফসলি ক্ষেত ও মৎস্য ঘের সহ নানা কিছুর ক্ষতচিহ্ন। তবে দুর্ভোগ কাটেনি ওইসব দুর্গত এলাকার মানুষের। তারা এখন ব্যস্ত ঘুরে দাঁড়ানোর জীবনযুদ্ধে।

এদিকে টানা ভারী বর্ষণে উজানী অঞ্চলের পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার কারণে চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় অন্তত ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত কয়েক লাখ মানুষ এখনো চরম দুর্ভোগে রয়েছেন। অনেকেই এখনো পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সংকট।

পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি এখন বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে এর আগে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় তীব্র স্রোতের কারণে পেকুয়া উপজেলার ভোলাইয়াখাল এবং মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী ও মরণঘোনা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে গেছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে চকরিয়া-মহেশখালী সংযোগ সড়কসহ অঞ্চলের অভ্যন্তরীণ গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের দেয়া তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৬২ জন। ৬৪০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৪ হাজার ৬১ জন। সরকারি ভাবে বরাদ্দ দেয়া হয়েছে ৪৫০ মেট্রিক টন চাল এবং  ৩০ লাখ নগদ টাকার পাশাপাশি শুকনো খাবার বিতরণ সহ জরুরি চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে শনিবার বিকালে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী জলদাস পাড়ার স্থানীয় একটি ছড়ায় ঢলের পানিতে ভেসে গিয়ে সজীব জলদাস (১২) নামের এক শিশু নিখোঁজ এবং রাতে কক্সবাজার শহরের পূর্ব কলাতলী ঝরঝরি পাড়ায় পাহাড়ধ্বসে রোজিনা বেগম (৩০) নামের গৃহবধূ নিহত হয়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সতর্ক সংকেত না থাকলেও আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। চকরিয়া এলাকায় অতি ভারী বর্ষণ হলেও এখানে আবহাওয়া অফিস না থাকায় কত বৃষ্টি হয়েছে তা তারা মেপে দেখতে পারেনি বলেও জানিয়েছেন তিনি।

এ নিয়ে জেলায় রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধ্বসে মাটিচাপা ও ঢলের পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়