শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

৩৭ কোটি টাকায় দিল্লির বাড়ি কিনলেন শাহরুখ খান, কত বড় হলো তার সম্পত্তির সাম্রাজ্য?

বি‌নোদন ডেস্ক : বলিউড সুপার স্টার শাহরুখ খান আবারও আলোচনায় এসেছেন নিজের সম্পত্তির কারণে। সম্প্রতি দিল্লির পঞ্চশীল পার্কে নিজের ও স্ত্রী গৌরী খানের বিবাহ-পরবর্তী প্রথম বাড়িটির বাকি অংশ কিনে সম্পূর্ণ মালিকানা নিজের নামে নিয়েছেন তিনি। এ সম্পত্তি কিনতে তার খরচ হয়েছে প্রায় ৩৭ কোটি রুপি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সম্পত্তি যুক্ত হওয়ার পর শাহরুখ খানের স্থাবর সম্পত্তির আনুমানিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২২৭ কোটি রুপি। এই হিসাবের মধ্যে রয়েছে তার বিভিন্ন বাড়ি, ভিলা, অ্যাপার্টমেন্ট ও অন্যান্য স্থাবর সম্পদ।

দিল্লির পঞ্চশীল পার্কের বাড়িটি শাহরুখ ও গৌরী খানের জীবনের বিশেষ স্মৃতিবিজড়িত। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তারা দাম্পত্য জীবন শুরু করেছিলেন। সম্প্রতি ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার মালিকানাও কিনে নেওয়ার পর পুরো বাড়িটির মালিক হয়েছেন শাহরুখ।

শাহরুখ খানের সবচেয়ে আলোচিত সম্পত্তি মুম্বাইয়ের সমুদ্রতীরবর্তী বাংলো ‘মান্নাত’। ভক্তদের কাছে এটি শুধু তার বাসভবন নয়, একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানও। এছাড়া দুবাইয়ের পাম জুমেইরাহতে তার বিলাসবহুল ভিলা ‘জান্নাত’, লন্ডনের মে-ফেয়ার এলাকায় অ্যাপার্টমেন্ট এবং আলিবাগে রয়েছে বিশাল অবকাশযাপন সম্পত্তি।

সম্প্রতি ব্যবসায়িক ক্ষেত্রেও বিনিয়োগ বাড়িয়েছেন শাহরুখ খান। তার মালিকানাধীন ক্রীড়া প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকার একটি টি-টোয়েন্টি ক্রিকেট দলের নিজস্ব মাঠ সুপারস্পোর্ট পার্ক অধিগ্রহণ করেছে। এর মাধ্যমে ক্রিকেট ব্যবসায় তার প্রভাব আরও বিস্তৃত হয়েছে।

সব মিলিয়ে মান্নাত, পঞ্চশীল পার্কের বাড়ি, দুবাইয়ের জান্নাত, লন্ডনের অ্যাপার্টমেন্ট ও আলিবাগের এস্টেটসহ শাহরুখ খানের স্থাবর সম্পত্তির মূল্য বর্তমানে প্রায় ১ হাজার ২২৭ কোটি রুপি। --  টাইমস অব ইন্ডিয়া।

  • সর্বশেষ