শিরোনাম
◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ১২:১৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বরিশাল সফর ঘিরে বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা, কর্মীসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা

মনিরুল ইসলাম  : আসন্ন বরিশাল সফরকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী ১৩ জুলাই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে আসছেন । তার এই সফরকে সফল করতে দক্ষিণাঞ্চলজুড়ে দলীয় নেতাকর্মীরা জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

সফরকে সামনে রেখে আজ  শুত্রুবার গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে  ও  উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ।

সভায় একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পান নেতাকর্মীরা। এ সময় তারা প্রিয় নেতাকে সালাম ও শুভেচ্ছা জানান। জবাবে প্রধানমন্ত্রী ১৩ জুলাই গৌরনদী সফরকালে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আশ্বাস দেন। তার আন্তরিক ও সাবলীল ব্যবহারে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে  সফর করবেন। এই সফরকে ঘিরে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসনের পাশাপাশি -এর বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফর দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।

  • সর্বশেষ