শিরোনাম
◈ খামেনির জানাজায় অংশ না নিতে ১৩ দেশকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র: তাসনিম ◈ প্রধানমন্ত্রীকে কাছে জুলাই শহীদের স্বজন ও আহত জুলাই যোদ্ধারা তুলে ধরেন তাদের কথা, ভারি হয়ে উঠে পরিবেশ ◈ বাংলাদেশেও দেখা মেলে ডানা ছাড়াই আকাশে উড়ন্ত সাপের, জানা গেল কীভাবে আকাশে ওড়ে তারা (ভিডিও) ◈ এফডিসিতে উত্তেজনা: নানা শাহ ও মারুফের মধ্যে সংঘর্ষ, ভিডিও ভাইরাল ◈ জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না, আইন অনুযায়ী সবার বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জুলাই আন্দোলনকে কটাক্ষ: অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ ◈ আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার যেভাবে আবেদন করবেন ◈ পাকিস্তানের লাহোরে দুই বিদেশি নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ গ্রেপ্তার ৪ ◈ জনআস্থা ফেরাতে সন্ত্রাসবিরোধী দুই ইউনিটের নাম পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে কাজের পরিধি

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৩:০৩ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

'মা কখনো প্রতিহিংসার কথা বলতেন না'

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না, আইন অনুযায়ী সবার বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একটি দলের নয়, এটি দেশের সব মানুষের অর্জন। দল-মত নির্বিশেষে মানুষ রাজপথে নেমেছিল একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায়। সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'জুলাই জাতীয় সম্মেলন ও স্মরণসভা'-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। তাদের স্বপ্ন ছিল একটি পরিবর্তিত বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।"

তিনি বলেন, যারা মানুষ হত্যার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে সেই বিচার হতে হবে সম্পূর্ণ আইনসম্মত ও ন্যায়সংগত।

"স্বৈরাচার বিচারের নামে অবিচার করেছে। আমরা যেন বিচারের নামে কোনো অন্যায় না করি। প্রয়োজন হলে সময় লাগবে, তবুও আইনের শাসন নিশ্চিত করে সঠিক বিচার করা হবে," বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতভাবে পাবে।

'মা কখনো প্রতিহিংসার কথা বলতেন না'

বক্তব্যের একপর্যায়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, ১৭ বছর ধরে আপনার ওপর যে অন্যায়-অত্যাচার হয়েছে, তার প্রতিশোধ নেব কি না—আমি জানি, তিনি বলতেন, প্রতিহিংসা নয়; দেশকে এগিয়ে নেওয়াই তোমার দায়িত্ব। আমার ভাইও একই কথা বলতেন।"

তিনি আরও বলেন, গত ১৭ বছরে তাঁর অনেক সহকর্মীকে হারাতে হয়েছে, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই শারীরিক ও মানসিক যন্ত্রণা তিনিও অনুভব করেন।

শহীদ পরিবারের বক্তব্যে আবেগঘন পরিবেশ

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা তাদের স্বজন হারানোর স্মৃতি তুলে ধরেন।

এক শহীদ জননী সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে পুরো মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। শহীদ পরিবারের বেদনার কথা শুনে তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সম্মেলন

ঐতিহাসিক '৩৬ জুলাই' গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ জাতীয় সম্মেলন ও স্মরণসভার আয়োজন করা হয়।

'জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি' এবং 'আমরা জুলাই যোদ্ধা' যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়