শিরোনাম
◈ আইসি‌সি‌তে কানাডার সদস্যপদ স্থগিত, ত‌বে খেলায় অংশ নি‌তে পার‌বে  ◈ ইউরোপের বাকস্বাধীনতা বিতর্ক: কার জন্য স্বাধীনতা, কার জন্য শাস্তি? ◈ তিন কোটি খুচরা ব্যবসায়ীকে করের আওতায় আনছে এনবিআর ◈ বাংলা‌দেশ দ‌লের অ‌ধিনায়ক জ্যো‌তি রোমাঞ্চকর বিশ্বকাপ যাত্রার অপেক্ষায়   ◈ বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন ◈ লেবাননের হিজবুল্লাহর হামলায় ধ্বংস ইসরাইলের আয়রন ডোম ◈ সরকারের বিরুদ্ধে এখনও চক্রান্তের জাল বিস্তার করার চেষ্টা চলছে: রিজভী  ◈ ধর্ষণ করি নাই, শুধু লাশ কেটেছি, ধর্ষণ করেছে ডলার, মেয়েটাকে এনে দিলে দুই লাখ টাকা দিবে: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল ◈ পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব ◈ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা ফের সচল ইরানের ‘মিসাইল সিটি’, ইরানকে থামানো কতটা কঠিন তা দেখাল নতুন তথ্য

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৩:১০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল কাগজপত্রে ভিসা আবেদন, কঠোর ব্যবস্থা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে ভিসা জালিয়াতি ও ভুয়া ভিসা লেটার দিয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সর্তকতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের কর্মকর্তা পরিচয়ে চলমান একটি ফোন স্ক্যাম সম্পর্কে অবগত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অত্যাধুনিক অভিবাসন প্রতারণা বৃদ্ধি সম্পর্কে জনসাধারণকে সক্রিয়ভাবে সতর্ক করছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্তক বার্তায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণ এবং নিশ্চিত ভিসার প্রতিশ্রুতি ব্যবহার করছে প্রতারক চক্রটি। বর্তমান শীর্ষ প্রতারণার কৌশলসমূহ ছদ্মবেশে কল বা টেক্সটের মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছে। প্রতারকরা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে ভুক্তভোগী আবেদনকারীর কাগজপত্রের সমস্যা সমাধান বা ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য অবিলম্বে ফি প্রদান না করলে তাদের নির্বাসনের হুমকি দিচ্ছেন। বর্তমানে দুর্বল আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে থাকে প্রতারক চক্রটি। প্রতারকরা অভিবাসন দপ্তরের পক্ষ থেকে কাজ করছে বলে দাবি করে ফোনে ভিসা আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করতে পারে এবং ব্যক্তিগত তথ্য চাইতে পারে। তারা একটি ভয়েস মেইলও রেখে যেতে পারে। যেখানে আপনাকে পরে ফোন করার জন্য বলা হয়ে থাকে।

প্রতারক চক্রটি আরও তথ্যের জন্য ফোনের কিপ্যাডে যেকোনো একটা নম্বর চাপতে একটি নির্দেশ দিয়ে থাকে।

কোনো আবেদনকারী প্রতারক চক্রের ফোন রিসিভ করলেও কোনো ধরনের নির্দেশ অনুসরণ না করে ফোন কলটি কেটে দেয়ার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সূত্রে জানা যায়, অ্যামি নামের এক মেয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সম্ভাবনা বাড়াতে চেয়েছিল। অ্যামির বন্ধু তাকে জাল কাগজপত্র জমা দেয়ার পরামর্শ দেয়। অ্যামিও তার বন্ধুর পরামর্শে জেনেশুনে জাল কাগজপত্র জমা দেয় আবেদনে। অ্যামির ভিসা আবেদনে জাল কাগজপত্রগুলো বুঝতে পারেন অভিবাসন কর্মকর্তারা। তারা তার ভিসা বাতিল করে দেন। অ্যামিকে অবিলম্বে অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছিল।

আব্দুল নামের এক শিক্ষার্থী অস্ট্রেলিয়ার একজন শিক্ষা এজেন্টের কাছ থেকে অভিবাসন সহায়তা নিয়েছিলেন। সে একজন নিবন্ধিত অভিবাসন এজেন্ট ছিলেন না। ভুক্তভোগী আব্দুল একটি স্টুডেন্ট ভিসার জন্য সেই ভুয়া এজেন্টের কাছে সাহায্য চেয়েছিলেন। শিক্ষা এজেন্টটি জাল আর্থিক নথি তৈরি করে এবং আব্দুলের স্বাক্ষর জাল করে। তারা আব্দুলকে জানায়নি যে, বিভাগটি আরও নথি চেয়েছিল। শিক্ষা এজেন্টটির বিরুদ্ধে তদন্ত চলছে। এই পরিস্থিতিতে আব্দুল অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার সুযোগ হারাতে পারতেন।

অস্ট্রেলিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন কর্তৃপক্ষ কোনো তথ্য চাওয়ার আগে সর্বদা নিজেদের পরিচয় দিয়ে থাকেন। আপনি যে একজন বিভাগীয় কর্মকর্তার সঙ্গে কথা বলছেন, তা যাচাই করার জন্য আপনি তাদের কাছে আপনার ফাইল নম্বর বা আবেদন জমা দেয়ার তারিখ নিশ্চিত করতে বলতে পারেন। সবাইকে মনে রাখতে হবে অস্ট্রেলিয়া অভিবাসন কর্তৃপক্ষ আপনাকে কখনো ভয় দেখাবে না বা আপনার ক্রেডিট কার্ডের তথ্য, ব্যাংকিং বিবরণ চাইবে না। ফোনে অর্থপ্রদান করতে বলবে না। কেউ কোনো প্রতারক এজেন্টের মাধ্যমে অভিবাসন জালিয়াতিতে জড়িত হলে অর্থ হারানো, ভিসা বাতিল, অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা ও ভবিষ্যতে অস্ট্রেলিয়ান ভিসার জন্য অযোগ্য বলে ঘোষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ায় ফিরে আসায় নিষেধাজ্ঞা, আটকা পড়া অথবা দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকতে পারে বলে সর্তক করা হয়েছে।

অস্ট্রেলিয়ান ভিসা এবং অস্ট্রেলিয়ায় কাজ করা সংক্রান্ত কোনো প্রতারণা বা জালিয়াতি সম্পর্কে কেউ যদি অবগত হন বা সন্দেহ করেন তাহলে অনুগ্রহ করে এটি অস্ট্রেলিয়ার বর্ডার ওয়াচকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রেখেও অভিযোগ করা যেতে পারে বলে জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়