শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক জাহাজেই আদায় করলেন ঈদের নামাজ

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে প্রায় তিন মাস ধরে আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। 

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের সবাই বাংলাদেশি। এর মধ্যে তিনবার হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাহাজটি।

পরিবার-পরিজন ফেলে গত ঈদুল ফিতর জাহাজেই কেটেছে এই ৩১ নাবিকের। বুধবার ঈদুল আজহাও (স্থানীয় সময়) তাদের কাটাতে হলো সাগরে ভাসমান জাহাজে।  সব মিলিয়ে এক দুঃসহ ও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে তাদের। 

যদিও বিএসসি কর্তৃপক্ষ দাবি করছে, জাহাজের নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন এবং সুস্থ আছেন। জাহাজে থাকা নাবিকেরাও জানিয়েছেন, তাদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি রয়েছে। তবে সার্বক্ষণিক মাথার ওপর মিসাইল ও ড্রোন হামলার শঙ্কা এবং তীরে নামার সুযোগ না থাকায় একধরনের মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক বলেন, সাগরে ভেসে থাকার অভিজ্ঞতা নাবিকদের কাছে নতুন নয়।  জাহাজে নাবিকেরা সবাই স্বাভাবিক জীবন যাপন করছেন। সবাই সুস্থ আছেন এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ