শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১১:৪০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘চীনের এই বিপদে বাংলাদেশ পাশে আছে’, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

চীনের শানঝি প্রদেশে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চীনের এই বিপদে বাংলাদেশ পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।’

রবিবার (২৪ মে) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানান। রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, আহতদের এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইলো। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পান সেই কামনা করেন।

প্রসঙ্গত, চীনের উত্তরের শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯০ জন নিহত হয়েছে। 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

  • সর্বশেষ