শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০২:৫৫ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদীতে ১ সপ্তাহে পাওয়া গেছে ১৭ লাশ

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকার নদ-নদীতে ১৭ জনের মরদেহ পেয়েছে নৌ পুলিশ। 

বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

একই সময়ে নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করার কথা জানায় নৌ পুলিশ। দায়ের হওয়া ৯৬টি মামলার মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, একটি বালুমহাল আইন ও একটি মাদক মামলা।

এছাড়া ১১টি অপমৃত্যু, একটি ডাকাতি, একটি অপহরণ, একটি চাঁদাবাজি, একটি বিশেষ ক্ষমতা আইন এবং তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

পাশাপাশি মাছ শিকারের জন্য নদীতে স্থাপিত ১৭৯টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের এবং দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।

নৌ পুলিশ জানায়, বিভিন্ন অপরাধে জড়িত থাকায় এ অভিযানে মোট ৩০২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উৎস: বাংলানিউজ২৪

  • সর্বশেষ