শিরোনাম
◈ রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০১:১৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা

অনিশ্চয়তা আর অপেক্ষার পর অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিতে শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পরই নতুন করে যাত্রা শুরু করে জাহাজটি।

শুক্রবার রাত নয়টার দিকে পারস্য উপসাগর থেকে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে হরমুজ প্রণালিতে প্রবেশ করে জাহাজটি। এতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, সবকিছু ঠিক থাকলে রাতেই প্রণালি অতিক্রম করবে জাহাজটি।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, কোনো নিষেধাজ্ঞা না থাকায় তারা নির্ধারিত পথেই হরমুজের দিকে অগ্রসর হচ্ছেন।

 

  • সর্বশেষ