শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৩:০৪ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যমুনায় নয় গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসভবনেই থাকবেন  প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে ঢাকার গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে নিজের গুলশানের বাসায় থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। দেশে ফেরার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন এবং বাসাটি সে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে তিনি পরিবারসহ ওই বাসায় ওঠেন। 

তিনি জানান, রাস্ট্রীয় কোন অনুষ্ঠান হলে প্রধানমন্ত্রী যমুনায় যাবেন। যেমন ঈদ শুভেচ্ছা বিনিময় হবে যমুনায়। এছাড়া রাস্ট্রীয় মেহমান আসলে তাদের সাথে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি বলেন, যমুনায় প্রধানমন্ত্রীর উঠার সম্ভাবনা কম।

জাতীয় সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানা যায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংস্কার শেষে সেটিকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এর আগে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রায় দেড় বছর সেখানে বসবাস করেন এবং অন্তর্বর্তী সরকারের সময় এটি সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।

তবে শেষ পর্যন্ত যমুনায় না ওঠার সিদ্ধান্ত নিলেও রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো সেখানেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রুমন। ইতোমধ্যে যমুনায় কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে দুটি ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়া ঈদের দিন সকাল ১০টায় সেখানেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়