মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে 'ছবির গল্প'র প্রকাশিতব্য "দেশনেত্রী" শীর্ষক স্মৃতি-পঞ্জিকাটি তুলে দেন 'ছবির গল্প'র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ।
মঙ্গলবার, বাংলাদেশ সচিবালয়ে এটি তুলে দেওয়া হয়।
জানা গেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ উঠে এসেছে এই স্মৃতি-পঞ্জিকার লেখনীতে। খালেদ হোসেন পরাগের ক্যামেরায় ধারণ করা নব্য-বাকশালী ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশনেত্রীর দীর্ঘ সংগ্রামের কিছু চিত্র জায়গা পেয়েছে এই বিশেষ স্মৃতি-পঞ্জিকায়।
পঞ্জিকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন 'ছবির গল্প'র প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সম্পাদক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক আব্দুল আওয়াল এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আসন্ন ঈদ-উল-ফিতরের পর বর্ষপঞ্জিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে বলে পরাগ জানান।