শিরোনাম
◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০১:৪৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

বাহারুল আলম বলেন, নির্বাচনের সময়ে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরো শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষতা ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

  • সর্বশেষ