শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনি প্রচারে ভোটারের এনআইডি সংগ্রহ করা যাবে না: ইসি

মনিরুল ইসলাম : নির্বাচনি প্রচারের আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা যাবে না বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের কার্যক্রম নির্বাচন আইন ও আচরণবিধির পরিপন্থী বলে জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবার ইসির পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী কোনো ব্যক্তি অন্যের জাতীয় পরিচয়পত্র বহন কিংবা হস্তান্তর করতে পারবেন না। একই সঙ্গে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৪ অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী অথবা তাঁদের পক্ষে অন্য কেউ নির্বাচনি এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো ধরনের চাঁদা, অনুদান বা উপহার প্রদান কিংবা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না।

নির্বাচন কমিশন আরও জানায়, এসব কার্যক্রম সংশ্লিষ্ট বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তাই সকল নাগরিক, রাজনৈতিক দল ও সংগঠনকে আইন ও আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ