শিরোনাম
◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০১:৪৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমিন ফারহানাকে ফের শোকজ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে ফের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (২১ জানুয়ারি) এ শোকজ নোটিশ জারি করা হয়।

এর আগে রোববার (২১ জানুয়ারি) রিটার্নিং অফিসার এক চিঠিতে তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেন।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। আগামী ২২ জানুয়ারি বেলা ২টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদালতের সিভিল জজ আদালতে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করেন। ওই সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে রুমিন ফারহানা ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে ‘মব’ সৃষ্টি করে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

Advertisement

এ ঘটনায় গত রোববার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি দেন।

চিঠিতে আরও বলা হয়, প্যান্ডেল নির্মাণ করে জনসভা চলাকালে রুমিন ফারহানা আক্রমণাত্মক ভঙ্গিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনসহ ভয়ভীতি ও হুমকিমূলক আচরণ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম ব্যাহত হয়। অভিযোগের স্বপক্ষে এনটিভিতে প্রচারিত সংবাদের ভিডিও লিংক সংযুক্ত করা হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, এসব ঘটনায় রুমিন ফারহানা জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘন করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শোকজ নোটিশ দ্রুত পৌঁছে দিতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ