শিরোনাম
◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও) ◈ অনিয়ম আর দুর্নীতি হজ ব্যবস্থাপনায়, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ ◈ ইংল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের; আহত প্রায় ৯০ ◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শাসানোয় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সাইদুর রহমান কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও।

প্রজ্ঞাপন বলা হয়েছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে চলমান মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন।

এসব অভিযোগের কারণে তার ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইনবহির্ভূত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইদুর রহমান ভূইয়ার সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়