শিরোনাম
◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:২৬ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিসাব জালিয়াতির মাধ্যমে ১৫ বছরে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়েছে: তৌহিদ হোসান

গত ১৫ বছর দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে— এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসান।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে' তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরবর্তী প্রজন্মের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে।

এসময় বৈশ্বিক অস্থিরতা কাটাতে দক্ষিণ এশিয়ার সব দেশকে একযোগে কাজ করারও আহ্ববান জানান তিনি।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘নেক্সট জেনারেশন প্রফেশনালস কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং'। উৎস: যমুনা টেলিশিন।

 

  • সর্বশেষ