শিরোনাম
◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ভূমিকম্পের ঘটনায় যা বললো জাতিসংঘ-যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। দুই পক্ষই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সম্পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে।

এদিকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসও পৃথকভাবে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ঘটনার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, কম্পনটি মাধবদী, নরসিংদী এলাকায় সংঘটিত হয়, যা আগারগাঁও, ঢাকার বিএমডি সিসমিক সেন্টার থেকে প্রায় ৩৩ কিমি পূর্বে অবস্থিত।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে নরসিংদীর পশ্চিম-দক্ষিণপশ্চিমে ১৪ কিমি দূরত্ব এবং ১০ কিমি গভীরতা উল্লেখ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়