শিরোনাম
◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ

এল আর বাদল : যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শুল্ক চুক্তির অংশ হিসাবে’ মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কেনার কার্যাদেশ দিয়েছে বাংলাদেশ৷  বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপিকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা৷ 

মাহবুবুর রহমান নামের ওই কর্মকর্তার সংবাদ সংস্থাটিকে বলেন, ‘‘প্রতিশ্রুতি অনুসারে ২৫টি ওয়াইড বডি বিমান অর্ডার করেছি৷ আশা করছি প্রথমটি ২০২৯ সালের মধ্যেই পাওয়া যাবে৷’’ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশহিসেবে উড়োজাহাজগুলো কেনা হচ্ছে বলে জানান তিনি৷ ---- ড‌য়ে‌চে‌ভে‌লে 

আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষিত অতিরিক্ত শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ৷ তাতেই প্রস্তাব দেওয়া হয় বোয়িং বিমান কেনার৷ ওয়াশিংটনকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ীগম, তুলা ও তেল আমদানি বাড়ানোরও উদ্যোগ নিয়েছেদ ঢাকা৷ 

এদিকে বোয়িংয়ের ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাস ১০টি এ-৩৫০ ও চারটি এ-৩২০ নিও মডেলের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে৷ মাহবুবুর রহমান জানান, তাদের প্রস্তাবও বিবেচনা করে দেখছে সরকার৷ “আমাদের কাছে এয়ারবাসের প্রস্তাবও আছে, এবং বর্তমানে এটির মূল্যায়ন চলছে,” বলেন  তিনি৷

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের বহরে এখন ১৯টি উড়োজাহাজ রয়েছে৷ এরমধ্যে ১৪টি বোয়িংয়ের৷

  • সর্বশেষ