শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

অভিযোগ গঠনের পর আসামি দোষী বা নির্দোষ—এই সীমার বাইরে কোনো বক্তব্য দিতে পারেন না। তাই হাসানুল হক ইনুর সাম্প্রতিক বক্তব্য আদালতের আমলে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ তাজুল ইসলাম।

রবিবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ১৪ দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসেবে বিভিন্ন সময়ে আন্দোলন দমন, কারফিউ জারি ও দেখামাত্র গুলির মতো নির্দেশনা এবং পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন। তার উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সহিংস বা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদের ওপর দমন-পীড়নকে বৈধ করার মানসিকতা তৈরি করেছিলেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বোমা হামলা এবং ছাত্র-জনতাকে দমন করার পরিকল্পনায় তিনি সম্মতি জানান। এমনকি কীভাবে আটক করা উচিত এবং আটক ব্যক্তিদের কোর্ট বা জেলে না পাঠিয়ে কীভাবে ‘ব্যবস্থা’ নেয়া যেতে পারে, সেসব বিষয়েও তিনি পরামর্শ দিয়েছিলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তার অবস্থান ও ভূমিকার ভিত্তিতে মোট আটটি অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় আগামী ৩০ নভেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। একই ধরনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আরও তিন নেতার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মামলায় ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হবে। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ