শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

পুলিশের মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের এসপি (পুলিশ সুপার) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে। রোববার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপি এস এম হাসানুল জাহীদকে বদলি করা হয়েছে সারদা রাজশাহীতে; পিবিআইয়ের এসপি মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জে; টাঙ্গাইল পিটিসির এসপি আ ফ ম আল কিবরিয়াকে সিআইডির পুলিশ সুপার হিসেবে; গাইবান্ধার কমান্ড্যান্ট আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসির এসপি হিসেবে; এবং ডিএমপির উপপুলিশ কমিশনার শফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, পুলিশ স্টাফ কলেজের এসপি মুহাম্মদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের এসপি মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন সার্ভিস সেন্টারে, এপিবিএনের এসপি উক্য সিংকে পিবিআইয়ে, রংপুর রেঞ্জ পুলিশের সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত এসপি সনাতন চক্রবর্তীকে রংপুর মহানগরে, শিল্প পুলিশের এসপি মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে শেরপুর ইন সার্ভিস সেন্টারে, এবং পুলিশ অধিদপ্তরের এসপি মুহাম্মদ ইসমাইল হুসাইনকে এআইজি পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পিবিআইয়ের এসপি মো. আবু ইউসুফ এবং র‍্যাবে কর্মরত পুলিশ সুপার জাহিদুর রহমানের পুলিশ অধিদপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়