শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৯:১৪ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ হাজার এএসআই পদে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেবে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’

শর্তে বলা হয়, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো এ কার্যালয়ে পাঠাতে হবে।

পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি হবে। ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য।

এ বিষয়ে জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়