শিরোনাম
◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১১:১০ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে মুহাম্মদ ইউনূসের অভিনন্দন

মনিরুল ইসলাম: ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা ও শান্তিতে এ বছরের নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “ভেনিজুয়েলার গণতন্ত্র ও স্বাধীনতার জন্য তার সাহসী ও নিরলস লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তিতে মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, “নির্যাতন ও নিপীড়নের মুখেও মারিয়া কোরিনা মাচাদো অবিচল থেকেছেন। দেশের মানুষের ন্যায় ও স্বাধীনতার ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকার থেকে তিনি কখনোই বিচ্যুত হননি।”

নোবেল কমিটির উদ্ধৃতি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “গণতন্ত্র টিকে থাকে তাদের কারণে, যারা নীরব থাকতে অস্বীকার করেন—ভয়াবহ ঝুঁকি থাকা সত্ত্বেও এগিয়ে আসার সাহস দেখান। তারা আমাদের মনে করিয়ে দেন, স্বাধীনতা কোনো সহজলভ্য বিষয় নয়; এটি রক্ষা করতে হয় শব্দে, সাহসে ও দৃঢ়তায়।”

বার্তার শেষে তিনি বলেন, “মারিয়া কোরিনা মাচাদো এক উন্নত ও মুক্ত বিশ্বের স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন। আবারও তাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়