শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভারতীয় ভিসা দেওয়া শুরু হবে : প্রণয় ভার্মা

মনিরুল ইসলাম : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‌‘বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা ভিসা চালু আছে। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভারতীয় ভিসা দেওয়া শুরু হবে। ভিসা জটিলতা কেটে যাবে।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আজ এখানে সপ্তমী পূজা উদযাপন করতে এসেছি। দুর্গাপূজা একটি মহোৎসব। বাংলাদেশ ও ভারতে দুর্গাপূজার উৎসব একইভাবে পালন করে থাকে। আশা করছি, দুর্গাপূজা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।

প্রণয় কুমার আরও বলেন, ‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।

এর আগে প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাকে স্বাগত জানান। তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম ও কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়