শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪১ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে আসছে ‘রদবদল’, যুক্ত হচ্ছে নতুন মুখ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আগামী এক মাসের মধ্যে বড় ধরনের রদবদল আসছে। সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েকজন উপদেষ্টাকে তাদের বর্তমান দপ্তর থেকে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ যোগ হতে যাচ্ছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সরকার নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়াতে, বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করতে এবং কিছু উপদেষ্টার কাজের চাপ কমাতে এই রদবদলের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা জানান, বর্তমান সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ‘ক্লিন ইমেজ’ নিয়ে দায়িত্ব ছাড়তে চায়।

বর্তমান উপদেষ্টা পরিষদে থাকা ২২ জন সদস্য ৪১টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মুহাম্মদ ফাওজুল কবির খান ও শেখ বশিরউদ্দীন তিনটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন। ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু, এবং রেলপথ মন্ত্রণালয় দেখছেন। শেখ বশিরউদ্দীন দায়িত্ব পালন করছেন বাণিজ্য, বস্ত্র ও পাট, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

দুটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন আরও ১০ জন উপদেষ্টা। সবচেয়ে বেশি দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, জনপ্রশাসন ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দেখছেন।

Advertisement

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টিটিভ রয়েছেন তিনজন। এছাড়া ছয়জন প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী এবং একজন সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষ সহকারী রয়েছেন।

দেশের একটি জাতীয় সংবাদমাধ্যমকে সংশ্লিষ্টরা জানান, রদবদলের মাধ্যমে কিছু উপদেষ্টা ও বিশেষ সহকারী বড় মন্ত্রণালয় থেকে অপেক্ষাকৃত ছোট মন্ত্রণালয়ে সরানো হবে, আবার কিছু ছোট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সদস্য বড় দায়িত্বে আসবেন।

নতুন মুখ হিসেবে কিছু উপদেষ্টা সরকারের বাইরে থেকে আনা হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। সূত্র জানায়, দপ্তর বণ্টনে বড় ধরনের চমক থাকবে।

  • সর্বশেষ