শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটকে পড়া বাংলাদেশিদের কাঠমান্ডু থেকে ফেরাতে বিশেষ উদ্যোগ

কাঠমান্ডু-ঢাকা রুটের ফ্লাইট সম্পর্কিত তথ্য বা আপডেট জানতে আগ্রহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য যোগাযোগের নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাঠমান্ডু অফিসের যোগাযোগ নম্বরগুলো হলো:

কান্ট্রি ম্যানেজার: +৯৭৭৯৮৫১০৩৭৫১০

স্টেশন ম্যানেজার: +৯৭৭ ৯৮৫১০২৬১৫৯

সেলস (বিক্রয় বিভাগ): +৯৭৭ ৯৮৪৭৯১৮৪০২

সরকারি কাজে কাঠমান্ডু সফরে যাওয়া প্রায় একশ’ জন বাংলাদেশি কর্মকর্তা ও ফুটবল খেলোয়াড় বর্তমানে সেখানে আটকে আছেন। বেসরকারিভাবে বা ব্যক্তিগত উদ্যোগে যাওয়া পর্যটকদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

তবে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের হটলাইনে ৩৫০-এরও বেশি কল এসেছে, যারা নেপালে আটকে পড়েছেন। অধিকাংশ কলই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের বিস্তারিত তথ্য, ফ্লাইট বাতিল কিংবা পুনঃনির্ধারণ সংক্রান্ত।

প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী বর্তমানে নেপালে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা এবং চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে বিমানের ফ্লাইট সূচি পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়