শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকসুর ভিপি পদে প্রার্থিতা টিকলো না অমর্ত্য রায়ের: হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে অমর্ত্য রায় জাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের করা আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ অমর্ত্য রায়ের প্রার্থিতা ফেরত দেওয়ার আদেশ দেন। এরপর এ আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করে জাবি। সেটি শুনানি ‍নিয়ে এই আদেশ দেন চেম্বার জজ আদালত।

Advertisement

সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাকসু নির্বাচনে ভিপি প্রার্থিতা ফেরাতে রিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায়ের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন এ রিট আবেদন করেন।

আইনজীবী মানজুর আল মতিন সাংবাদিকদের বলেন, সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে অমর্ত্য ভিপি পদে প্রার্থী হন। তার প্রার্থিতা হঠাৎ করে বাতিল করা হয়। সবকিছুর একটা সময় থাকে। প্রার্থী হয়, ভোটার তালিকা হয়, প্রার্থিতা যাচাই-বাছাই হয়। যাচাই-বাছাই শেষে আপিলের একটা সুযোগ থাকে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচনের অল্প কদিন আগে হঠাৎ করে অমর্ত্য জানতে পারেন যে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখানে কোনো পর্যায়েই তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি। কোনো চিঠিও দেওয়া হয়নি। এই সবকিছুর ব্যত্যয় ঘটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রার্থিতা বাতিল করে।

এ নিয়ে অমর্ত্য রিট আবেদন করেন বলে জানান মানজুর আল মতিন।

তিনি বলেন, রিটে কোনোভাবেই নির্বাচন স্থগিত করার ব্যাপারে প্রার্থনা নেই। একটাই চাওয়া, অমর্ত্য যেন এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন। তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্যই তিনি আবেদন করেন।

 

  • সর্বশেষ