শিরোনাম
◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৯ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা সরণি ও বঙ্গবন্ধু স্কয়ারসহ ৬ স্থাপনার নাম পরিবর্তন

রাজনীতিতে বড় পরিবর্তনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ছয়টি স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্যান্য ব্যক্তিদের নামে নামকরণ করা কিছু স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন তালিকা হালনাগাদ করা হয়েছে।

পরিবর্তিত নামসমূহ

নতুন তালিকা অনুযায়ী রাজধানীর কুড়িল লিংক রোডে অবস্থিত শেখ হাসিনা সরণির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’। চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভারের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’। রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আরডিএ কমপ্লেক্স’ এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কের নাম রাখা হয়েছে ‘আরডিএ পার্ক’। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)-এর নতুন নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’। এছাড়া চট্টগ্রামের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়কের নতুন নাম রাখা হয়েছে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক’।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, হালনাগাদ করা এই নামগুলো এখন থেকে সংশ্লিষ্ট সরকারি কার্যক্রমে ব্যবহৃত হবে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষকে সাইনবোর্ড, দাপ্তরিক নথি, প্রচার উপকরণসহ সব ধরনের সরকারি ও বেসরকারি ব্যবহারে নতুন নাম প্রতিস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ভবিষ্যতে প্রয়োজনে অন্যান্য স্থাপনা ও প্রকল্পের নামও পর্যায়ক্রমে হালনাগাদ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়