শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩১ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ আসনের সীমা চূড়ান্ত, আইনমেনে পুননির্ধারণ করেছে ইসি: আনোয়ারুল ইসলাম

এখন পর্যন্ত পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, ভোট না হওয়ার কোনো কারণ নেই। ইসি ত্রুটিপূর্ণ সংসদীয় আসনগুলো বিন্যাস করেছে। ইসির আসন বিন্যাস নিয়ে কোনো আন্দোলন কিংবা কর্মসূচি হলে এর আইনগত ভিত্তি নেই।

ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গেজেট প্রকাশ করেছে ইসি। এ সীমানায় ভোট হবে এবার।

 কিন্তু সংসদীয় আসন নিয়ে ইসির এমন সিদ্ধান্ত মানতে নারাজ অনেকেই। ফলে গেজেট প্রকাশের পর থেকে বাগেরহাট, পাবনা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, রাস্তা অবরোধের মতো কর্মসূচি পালন করছে। একইসঙ্গে আইনের আশ্রয় নেয়ার হুমকি দেন তারা।
 
 তবে কত আসনের সীমানার পুননির্ধারণ হয়েছে রোববার (৭ সেপ্টেম্বর) এর সঠিক হিসেব জানতে চাইলে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, এই মুহূর্তে সংখ্যা জানা নেই তার।
 
তিনি বলেন, সম্পূর্ণ আইন মেনে ও নিরপেক্ষতা বজায় রেখে সীমানা পুননির্ধারণ করা হয়েছে। এ নিয়ে কোনো আন্দোলন কিংবা কর্মসূচি হলে এর আইনগত কোনো ভিত্তি নেই।
 
 ভোটের পরিবেশ নিয়ে ইসির অবস্থা জানতে চাইলে কমিশনার বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ ভোটের অনুকূলে রয়েছে।
 
তিনি আরও জানান, চলতি মাসেই দেয়া হবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। এর আগেই অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়