শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

নগরবাসীর জন্য ডিএনসিসির সতর্কবার্তা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগরবাসীকে সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা ব্যক্তিগত হস্তক্ষেপকে নিরুৎসাহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, জনবল নিয়োগ, দোকান বরাদ্দ, টেন্ডারসহ ডিএনসিসির সব সেবা নির্ধারিত নিয়ম ও পদ্ধতিতে প্রদান করা হয়ে থাকে। এসব প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা কোনো দালালচক্রের সঙ্গে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না।

ডিএনসিসি জানিয়েছে, কেউ যদি এসব সেবা গ্রহণের জন্য আর্থিক লেনদেনে জড়ায়, তাহলে উভয়পক্ষকেই আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কেউ যদি কোনো সেবা বা কার্যক্রমের জন্য অর্থ দাবি করে, তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়