শিরোনাম
◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৯ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে আরও সাতটি দলের বৈঠক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বৈঠকে বসছেন। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন। এর আগে গতকাল তিনি বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। আগামীকালের বৈঠকটি সেই ধারাবাহিকতারই অংশ।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে দেশের আসন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই আলোচনা সবার জন্য একটি গঠনমূলক সমাধানের পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে অংশ নেওয়া দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়