শিরোনাম
◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াতে ইসলাম সঙ্গে বৈঠক  শেষ, এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

মনিরুল ইসলাম : বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ রোববার সন্ধ্যা ৬ টায়  সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন  এনসিপি।

এর আগে বিকাল ৫টা ৩৫ মিনিটে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্ব দলটির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন।

এনসিপির প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

এদিন বিকাল সোয়া ৪ টায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহেরের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেন।

প্রতিনিধি দলের অন্যেরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।

সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। বিএনপির সঙ্গে বিকাল ৩টায় এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে পরিবর্তিত সময়সূচি জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়