শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের সবশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক

ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের৷ আজ রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। 

তিনি বলেন, নুরের চিকিৎসার জন্য নাক, কান, গলা, নিউরো বিশেষজ্ঞসহ ৬ সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে৷ নাক ও চোয়ালের হাড়ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং চোখের ইনজুরি নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুল হক নুর৷

সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে বলে জানান পরিচালক৷ এছাড়া সবশেষ সিটি স্ক্যান রিপোর্টেও মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি কমে আসছে৷ খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হবে বলেও জানান তিনি৷

নুর ছাড়াও গণধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন৷ এদিকে নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে আসেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়