শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের পথ দেখানো এবং তাদের যাত্রায় সহায়তা করা আমাদের দায়িত্ব: প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থা (এসএএইচআর) এর প্রতিনিধিদল শনিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ দলে ছিলেন এসএএইচআর এর কো-চেয়ারপারসন রশ্মি গোস্বামী, মানবাধিকার কর্মী সারুপ ইজাজ (পাকিস্তান), দীকশ্য ইলাংগাসিঙ্ঘে, আনুশয়া কলুরে (শ্রীলংকা) এবং সাঈদ আহমেদ (বাংলাদেশ)।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুরশিদ। বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও মানবাধিকার পরিস্থিতি এবং বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলের বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 'আমরা দায়িত্ব গ্রহণের পর তরুণদের সকল স্তরে অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি অগ্রাধিকার দিয়েছি। তরুণদের প্রতিনিধি হিসেবে রিফর্ম কমিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নীতি নির্ধারণে এবং শাসন ব্যবস্থার সকল পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। যারা এক সময় বঞ্চিত ছিল, তারা আজ দেশে নেতৃত্ব দিচ্ছে।'

তিনি আরও বলেন, 'বয়সে বড় প্রজন্ম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তরুণদের পথপ্রদর্শন করা এবং তাদের যাত্রাকে সমর্থন দেওয়া। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য একটি চ্যালেঞ্জ।'

রশ্মি গোস্বামী বর্তমান সময়কে দক্ষিণ এশিয়ার জন্য একটি পরিবর্তনের সময় হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, 'এখানে আমরা সমাজের বিভিন্ন অংশের সদস্যদের সঙ্গে আলোচনা করেছি। এই সরকারের প্রতি প্রত্যাশা অত্যন্ত উচ্চ—বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে।'

'এই প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ,' তিনি যোগ করেন।

প্রতিনিধিদল তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের প্রশংসা করে। তারা সরকারের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টাকেও ভূয়সী প্রশংসা জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়